মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় ১৭১ জন ভিক্ষুকে পুনর্বাসনের মাধ্যমে উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।
৪ নভেম্বর রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি এ ঘোষণা দিয়েছেন।
হাঁস-মোরগ, ছাগল ও ভেড়া পালন, ক্ষুদ্র ব্যবসা, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারী কর্মসুচির আওতায় অর্ন্তভুক্তির মাধ্যমে এসব ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সন্চালনায় প্রধান অতিথির বক্ত্যব দেন হুইপ মো.শাহাব উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সহকারী কমিশনার (ভুমি) শরীফ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, এপিপি গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বর্নি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, পৌর কাউন্সিলার তাজউদ্দিন প্রমূখ।

একই অনুষ্ঠানে হুইপ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে উপজেলার ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান ও কৃষকরের মধ্যে সার ও বীজ বিতরণ করেছেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত ১৭১ জন ভিক্ষুকসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper