ছাতক প্রতিনিধিঃ জাতীয়পার্টির কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির নিজের রাজনৈতিক কোন্দলের কারণে ছাতক-দোয়ারার মানুষ আজও উন্নয়ন বঞ্চিত রয়ে গেছে। এখনো এখানকার সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বেকারত্বসহ নানা দিকে দিয়ে পিছিয়ে রয়েছে। দু’উপজেলার সার্বিক উন্নয়নে অংশীদার হতে নিজের প্রার্থীতা ও জাপা’র মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এই আসনে একাধিকবার জাতীয়পার্টি মহাজোটগতভাবে আওয়ামীলীগকে সমর্থন দিলেও তারা জাতীয়পার্টির সাথে সুবিচার করেনি। তারা ক্ষমতায় গিয়ে উন্নয়নের নামে নিজেদের নেতাকর্মীর পকেট ভারী করেছে। অথচ অতীতে যখন এ আসনটি জাতীয়পার্টির দখলে ছিলো, তখন এখানকার সড়ক যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও আইনশৃংখলার ব্যাপক উন্নয়নসাধিত হয়েছিল। একারণে অতীতের সেই উন্নয়নের অগ্রযাত্রা ফিরিয়ে আনতে এ আসনটি পুনরুদ্ধারে নেতা কর্র্মীদের সু’সংঘটিত করতে আমি দিন-রাত মাঠে-ময়দানে কাজ করেছি। আজকের এই জনসভায় আপনারদের উপস্থিতি, সমর্থন, সহযোগিতা আর জাতীয়পার্টির প্রতি আপনাদের ভালবাসাই তার প্রমাণ। আপনাদের সহযোগিতা আর সমর্থন অব্যাহত থাকলে এই আসনটি আবারও জাতীয় পার্টির দখলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তিনি রোববার বিকেলে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন জাতীয়পার্টির উদ্যোগে ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউপি জাপা’র সহ-সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা জাপা’র সমাজ কল্যাণ সম্পাদক আবদুল ছালিক মিলন তালুকদার এর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় যুব-সংহতির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আলতাফুর রহমান আলতাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মরতুজা আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসমাইল আলী আশিক, জামালগঞ্জ উপজেলা জাপা’র সভাপতি এইচ এম ফারুক। বক্তব্য রাখেন, ছাতক উপজেলা জাপা’র প্রচার সম্পাদক ডা. খলিলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা জাপার সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আলী মিলন, উপজেলা যুব-সংহতির সহ-সভাপতি সেলিম হোসাইন, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক ডা. আবদুল আহাদ, কেন্দ্রিয় ছাত্র সমাজের সদস্য জাহিদ হাসান পাপন প্রমূখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় যুব-সংহতির সভাপতি জুবেদ আলী জুবেদ ও পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ইউপি জাপার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এসময় জাপা নেতা হাজী আনোয়ার আলী, ইউপি জাপা’র সহ-সভাপতি গফুর মিয়া, রইছ আলী, আব্দুর রব, আবদুস সাত্তার, বিল্লাল আহমদ, আবদুল কাদির, দোলারবাজার ইউপি জাপা নেতা তৌর মিয়া, সারজন আলী, আছির আলী, যুব-সংহতি নেতা চমক আলী, কামাল উদ্দিন, সমাদ মিয়া, আখলাছুর রহমান, মখব্বির আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper