সোনাইমুড়ীর ইউপি মেম্বারের বিরুদ্ধে ঢাকায় সাংবাদিকের জিডি

সিলেট নিউজ বিডি ডেস্ক: সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়ন পরিষদের মেম্বার শহীদ উল্যাহ পাটোয়ারীর বিরুদ্ধে ঢাকার পল্লবী থানায় দীন ইসলাম নামে এক ফটো সাংবাদিক সাধারন ডায়েরি (জিডি)করেছেন।

দীন ইসলাম ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক।

২১ নভেম্বর বুধবার বিকেলে এই সাধারন ডায়েরি করা হয়।

জিডির সূত্র থেকে জানা যায়, দিন ইসলামের শ্বশুর বাড়ি সোনাইমুড়ী উপজেলাতে। অভিযুক্ত মেম্বার শহিদ উল্যাহকে একটি কাজের জন্যে দীন ইসলামে শ্যলক ৫ হাজার টাকা প্রদান করেন। কিন্তু তিনি কাজটি না করে টাকাটি আত্নসাতের চেষ্টা করলে শ্যলক দীন ইসলামকে বিষয়টি অবহিত করেন।গত ১৭ নভেম্বর বিষয়টি জানতে দীন ইসলাম মেম্বারকে ফোন দিলে তাকে মেম্বার উল্টো গালিগালাজ করেন এবং বিভিন্ন হুমকি ধমকি দেন।

খোঁজ নিয়ে জানা যায়, শহিদ উল্যা মেম্বার স্থানীয় অনেক অপকর্মের হোতা। গ্রা সহজ সরল লোকদের সাথে ধোকাবাজি করে অর্থ উপার্জনই তার প্রদান ধান্ধা।