সিলেট নিউজ বিডি ডেস্ক: টাঙ্গাইলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আইএসপির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঢাকার বঙ্গবন্ধু বিমানঘাঁটি থেকে এফ-৭ জঙ্গি বিমানটি উড্ডয়ন করে। বিকেল ৩টার দিকে বিমানটি টাংগাইল এলাকায় বিধ্বস্ত হয়। বিমানের পাইলট ছিলেন উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু।
বিমানটি দুর্ঘটনাকবলিত হওয়ার সময় পাইলট নিরাপদে বিধ্বস্ত বিমান থেকে বের হয়ে আসেন। এখন উদ্ধার কাজ চলছে। বিমানটি রাশিয়ার তৈরি বলে জানা গেছে।
Sylhetnewsbd Online News Paper