বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী সহ আহত ৭

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট বিয়ানীবাজার বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের আস্টসাঙ্গন এলাকায় কাভাটবেনের এর বিপরীত দিক থেকে আসা দুইটি অটোরিক্সা (সিএনজি) ধাক্কায় দুই শিক্ষার্থীসহ ৭ যাত্রী সহ চালক আহত হয়েছে।

২৪ নভেম্বর শনিবার দুপুর ২টার দিকে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারইগ্রাম থেকে আসা প্রাণ কোম্পানীর একটি গাড়ির সাথে পেছন থেকে আসা একটি সিএনজি ওভারটেক করতে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে কলেজ ছাত্রী ও একজন ষাটোর্ধ লোক সহ ড্রাইবার আহত হয়েছেন। মারাত্নক আহত বৃদ্ধকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়রা ট্রাকের চালককে আটক করে রেখেছেন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আহত কলেজ শিক্ষার্থীর সাথে দুইজন বৃদ্ধ ও অটোরিক্সার দুই চালক রয়েছেন।