আজ সিলেট আসছেন ড. মোমেন

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের নৌকার মাঝি ড.এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানে সিলেট আসছেন।

সিলেটে পৌছেই তিনি শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবেন।

পরবর্তীতে শাহপরান (র.) ও গাজী বোরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে তার রায়নগরস্থ পারিবারিক গোরস্থান জিয়ারত করবেন।
জিয়ারত শেষে তিনি তার বাস ভবন হাফিজ কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই মোমেন সচিবালয়ে তার বড় ভাই অর্থমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। তিনি ২৬ নভেম্বর সোমবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।