বড়লেখায় জিনিয়াস একাডেমীর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্টিত

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে নব প্রতিষ্ঠিত জিনিয়াস একাডেমী উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর রোববার সকাল ১১টার জিনিয়াস একাডেমির সভাকক্ষে আয়োজিত সভায় একাডেমির পরিচালনা কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.মিজানুর রহমানের পরিচালনায়-বক্ত্যব রাখেন দাসের বাজার ইউপির চেয়ারম্যান মো. কমর উদ্দিন, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন কুমার চক্রবর্ত্তী, সাবেক ইউপি চেয়ারম্যান মাতাব উদ্দিন,বৃহত্তর লঘাটি যুব সংঘের সভাপতি সাহাজান সিরাজ,ইউপি সদস্য মনির উদ্দিন,একাডেমির পরিচালনা কমিটির সদস্য মাষ্টার আব্দুর রহিম,ফয়ছল আহমদ,ডা. রাধাকান্ত চক্র বর্ত্তী,সুমিত রন্জন দাস,মো. নজরুল ইসলাম, আজহারুল ইসলাম মজনু,জয় দাস,প্রতিষ্টানের সহকারী শিক্ষিকা ফুলমতি রানী বর্ধন,যুব সংঘের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মস্তফা উদ্দিন,ডিড রাইটার সন্জু দাস, সমাজ সেবক দিবা রন্জন দাস প্রমূখ।

সভায় বক্তারা বলেন জিনিয়াস একাডেমি মেধা বিকাশে অত্র এলাকায় একটি মডেল শিক্ষা প্রতিষ্টানে পরিনত হবে, যদি শিক্ষার গুনগত মান বজায় রেখে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষকরা আন্তরিকতার সাথে পাঠদান সহ অমনযোগী ছাত্র-ছাত্রীদের প্রতি সুদৃষ্টি দেন।
প্রতিষ্টানে পক্ষথেকে শিক্ষার গুনগত মান ও ছাত্র-ছাত্রীদের প্রতি সুদৃষ্টির প্রতিশ্রুতি প্রধান করা হয়।