সিলেট নিউজ বিডি ডেস্ক: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার সিলেটে প্রার্থীরা উৎসাহমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী এম এমদাদুল হকের কাছে মনোনয়নপত্র গ্রহণ করছেন।
সকাল ১১টা ৫ মিনিটে মনোনয়নপত্র জমা দেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।
মনোনয়নপত্র জমাদানশেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অপেক্ষমান সাংবাদিকদের সাথে আলাপকালে মাহমুদ উস সামাদ এমপি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সহ-সভাপতি শাহ মো: ফরিদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম তার সাথে ছিলেন।
Sylhetnewsbd Online News Paper