সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর জামাগঞ্জ ধর্মপাশা ও মধ্যমগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৮শে নভেম্বর দুপুরে ধর্মপাশা রিটার্নিং অফিসার এর কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিছ,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ মোরাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মনিন্দ্র বাবু,মধ্যনগর থানা আওয়ামীলীগের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন নুড়ি , মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম নেতা শফিকুল ইসলাম(শফিক),মধ্যনগর থানা আওয়ামী যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাস,আওয়ামীলীগ নেতা জহুর উদ্দিন প্রমুখ।
মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, নির্বাচনী এলাকার মানুষের উন্ননয়নের জন্য কাজ করে চলেছেন। আধুনিক ও উন্নত এলাকা হিসেবে তাহিরপুর জামাগঞ্জ ধর্মপাশা ও মধ্যমগর গড়তে সড়ক যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ, অবকাঠামোসহ সব ক্ষেত্রে উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছেন। শিক্ষার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, নির্বাচনী এলাকার প্রতিটি পাড়ামহল্লায় প্রায় বিদুৎব্যবস্থা শেষের অবহেলিত সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় একের পর এক হতে যাচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড উক্ত উন্নয়নের অগ্রগতি দ্বারা অব্যাহত থাকবে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করি।
Sylhetnewsbd Online News Paper