ব্যবসায়ীদের সাথে মোমেনের কুশল বিনিময়

সিলেট নিউজ বিডি ডেস্ক: নগরীর বন্দরবাজারের হাসান মার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।

সোমবার বিকেল ৩টায় তিনি ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ব্যবসার বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। কুশল বিনিময়কালে তিনি ব্যবসা-বাণিজ্য তথা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।

এসময় দলের নেতাকর্মীরাও তার সাথে ছিলেন।