সিলেট নিউজ বিডি ডেস্ক: ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১২ ডিসেম্বর বুধবার বেলা আড়াইটায় বাংলাদেশ বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছবেন।
সূত্রে জানা গেছে, বেলা আড়াইটায় সিলেট পৌঁছে নেতৃবৃন্দ হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন।
এছাড়া দক্ষিণ সুরমা ও জৈন্তাপুরের চিকনাগুলে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বলে বিএনপি সূত্রে জানায়।
সিলেট সফরে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ড. কামাল হোসেন ছাড়াও রয়েছেন জাসদ সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র নজরুল ইসলাম খান।
উল্লেখ্য, নগরীর রেজিস্ট্রারি মাঠে ঐক্যফ্রন্টের পূর্বনির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper