আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ টাংগুয়ার হাওরে, হাওরপাড়ের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও গ্রামের ৪পাখি শিকারী, পাখি শিকার করে পাচার কালে মঙ্গলবার রাতে টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নেতৃত্বে বিশেষ সারারাত বিশেষ অভিযান চালিয়ে, পাখিসহ চাঁর শিকারিকে আটক করে। তাঁদের কাছ থেকে বেশ কিছু পাখি জব্দ করা হয়। আজ বুধ বার সকালে আটক ব্যক্তিদের জেলহাজতে প্রেরণ করা হবে।
আটক ব্যক্তিরা হলেন, টাংগুয়ার হাওর পাড়ের লামাগাও গ্রামের বাছির মিয়ার ছেলে আজিম মিয়া(৩৫)একই গ্রামের শুকুর আলীর ছেলে শফিক( ৩২)নুরুল হকের ছেলে ইয়ামিন (৩০)খাইরুল আমিনের ছেলে জেনারুল(৩৮)
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ের লামাগাও গ্রামের একাধিক ব্যাক্তি জানায় লামাগাও গ্রামের আজিম মিয়া,শফিক মিয়া,ইয়াছিন মিয়া ও জেনারুল মিয়া তাদের বাড়িটি ‘পাখিবাড়ি’ নামে পরিচিত। প্রতিবছর শীত মৌসুমে বিভিন্ন জাতের পাখি সেখানে আসে।
টাংগুয়ার হাওর পাড়ের সুশীল সমাজের একাধিক প্রতিনিধি জানান টাংগুয়ার হাওরে চলমান গতিতে অভিযান অব্যাহত থাকলে পাখি ও অবৈধ মৎস্য শিকারীরা হাওরে পাখি ও অবৈধভাবে মৎস্য আহরণ করতে পারবেনা তারা বর্তমান দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট আল আমিন সরকারের নিরলসভাবে দায়িত্বকে সাধুবাদ জানান।
টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার জানান,সারারাত টাংগুয়ার হাওরের বিভিন্ন স্পটগুলোতে অভিযান চালিয়ে হতাশায় ছিলাম, পাখি শিকার কিন্তু শিকারী কোথায় ঘা লুকিয়ে,তা নিয়ে হতাশাগ্রস্ত ছিলাম অভিযানের এক পর্যায়ে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়াগাও গ্রামের পাশে উলান বিল হতে পাখি সহ ৪জন কে আটক করা হয়,তাদের আজ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়
Sylhetnewsbd Online News Paper