মস্তফা উদ্দিন,বড়লেখা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)
আসনের ঐক্যজোট তথা বিএনপি দলিয় সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু গণসংযোগ করেছেন।
১২ ডিসেম্বর বুধবার বড়লেখা পৌরশহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে মিঠুর সাথে গণসংযোগ করেন।
এসময় বড়লেখা পৌরশহরে ব্যবসায়ীদের সাথে কোশল বিনিময় ও ধানের শীষের লিপলেট বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বিএনপি নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মালিকুর রহমান মায়ন, যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, মীর শামীমুর রহমান, কামরুল ইসলাম, নাদেল আহমদ প্রমূখ ছিলেন।

Sylhetnewsbd Online News Paper