ভোটের দিন কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান খন্দকার মুক্তাদিরের

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাত্রদল নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ৩০ ডিসেম্বর ভোটের দিন কেন্দ্র পাহারা দিয়ে ভোট চুরি প্রতিরোধ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সিলেট-১ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার রাতে প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেটের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের সাথে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপি-ঐক্যফ্রন্টের গণজোয়ার দেখে একটি মহল ভোট চুরির পরিকল্পনা করছে। ছাত্রদলের নেতাকর্মীদের সেটা প্রতিহত করে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।’

সাবেক ছাত্রদল নেতা হাসান আহমদ পাঠোয়ারী রিপনের সভাপতিত্বে এতে উপ¯িহত ছিলেন ও বক্তব্য রাখেন- মাহবুব চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, নূরুল আলম সিদ্দিকী খালেদ, তারেক আহমদ, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রসিদ মামুন,তোফাজ্জল হোসেন বেলাল, মমিনুল ইসলাম মুমিন, সাইফুর রহমান সুজান, মাসুম ইবনে রাজ্জাক, রশিদুল হাসান খালেদ, আখতার আহমদ, ভিপি দেব শুভ, মকসুদ আহমদ, লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের ভাপ্রাপ্ত সভাপতি এনামুল হক, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি এ্যাস, সাধারন সম্পাদক ফজলে আহসান প্রমুখ।

ছাত্রনেতারা খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।