মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভী বাজার জেলার (বড়লেখা-জুড়ী ১)সংসদীয় আসনে শীতের তীব্র ঠান্ডার মধ্যে গরম করে দিচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায়। পোস্টারে ছেঁয়ে গেছে বিভিন্ন হাট বাজার সহ জনবহুল এলাকা।
এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন। নেতা কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রাতদিন গণসংযোগ করে ঝাচ্ছেন ভিবিন্ন এলাকায়।
প্রার্থীর প্রচার প্রচারণা ও কর্মীদের উজ্জীবিত করতে গত ১০ ডিসেম্বর দাসের বাজার ইউনিয়নের গুলোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বাগিরপার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে নৌকা প্রতীকের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকাবাসীর উদ্যোগে নিবার্চনী বিশেষ বর্ধীত সভায় বক্ত্যব রাখেন হুইপ মো.শাহাব উদ্দিন।

তাহার বক্ত্যবে বলেন আওয়ামীলীগ সরকারের এই দশ বছরে বড়লেখাও জুড়ী উপজেলায় স্কুল, কলেজ, রাস্তা,কালভাট,বিদ্যূৎ ও ব্রিজ সহ যে উন্নয়ন হয়েছে তা এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তুলেধরতে হবে।এলাকায় উন্নয়ন দেখে নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে। এলাকার উন্নয়নের ধারাবাহীকতা বজায় রাখতে আবার এ সরকারকে নির্বাচিত করতে হবে। বিগত নিবার্চনের সময় যে ওয়াদা করেছিলাম তা পূৃরর্ন করেছি।আপনাদের এলাকার উন্নয়ন করেছি, আবার এলাকা বাসির কাছে আমার একটি চাওয়া আপনাদের মুল্যবান ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিক কে আবার নির্বাচিত করুন।
এ সময় অন্যদের মোধ্য ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু,নারী শিক্ষা একাডেমির উপাধ্যক্ষ একে এম হেলাল,বড়লেখা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বিধান চন্দ দাস,দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহ-কারী প্রধান শিক্ষক বাবুলাল চন্দ্র নাথ,জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শিমুল ,উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন,উপজেলা ছাত্রলীগরে সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ,ইউপি আওয়ামীলীগ র’ সভাপতি মোচ্ছবির আলী,সাধারণ সম্পাদক স্বপন চক্তবর্তী,ইউপির সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ইউপি সদস্য কৌশিক বিশ্বাস প্রমুখ।
ঐদিন দাসের বাজার নিবার্চনী অফিস উদ্বোধন করেন শাহাব উদ্দিন।

Sylhetnewsbd Online News Paper