মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত ও ১ জনকে আশংকা জনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।
শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ঘটিকায় উপজেলার তালিমপুর ইউনিয়নের দ্বিতীয়ারদেহী গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত আলিম উদ্দিন তালিমপুর ইউপির ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
আহতরা হচ্ছেন ঐ এলাকার মৃত হারিছ আলির ছেলে আলিম উদ্দিন (৪০),নছির উদ্দিন (৫৫) ও রাজু আহমেদ (২৫) নছির উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়,মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মুজিব উদ্দিন(৪০),মিছবাহ উদ্দিন(৪২),জুনেদ আহমদ(২৫),জালাল উদ্দিন(৩৫),আলাল উদ্দিন(৪৫),জাবেদ আহমদ(১৮), সদস্যের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার দুপুর ১২ ঘটিকার সময় আহতদের উপর হামলা চালায়। আহতরা বোরো ক্ষেতে ঘাস পরিচর্যা করতে ছিল। এ সময় অর্তকিত ভাবে তাদের উপর হামলা করা হয়। হামলায় আহতের স্থানীয়রা বড়লেখা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে ২ জনকে প্রার্থমিক চিকিৎসা দিলে ও গুরুতর আহত অালিম উদ্দিনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আহতদের ভাতিজা ছাব্বির আহমদ বাদি হয়ে বড়লেখা থানায় ৬ জন ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ করেছেন।
বড়লেখা থানার অসি (তদন্ত) জসিম উদ্দিন সিলেট নিউজ বিডি ডট কমকে মুটো ফোনে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে জুনেদ আহমদ (২৫) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper