নৌকা প্রতীকের সমর্থকদের গণসংযোগ ও প্রচার মিছিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে ১৬নং ওয়ার্ডের নৌকা প্রতীক সমর্থকদের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় গণসংযোগ ও প্রচার মিছিল বের হয়েছে। গণসংযোগ ও প্রচার মিছিলে প্রধান অতিথি হিসেবে যোগদেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. বেলাল উদ্দিন, সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির, আব্দুল মুমিন, কামরুল হোসেন রাজিব, সনজিত চন্দ্র কর, বিপ্লব পাল, সেবুল আহমদ সাগর, আব্দুর রহমান সুমেল, যায়েদ আহমদ, মাহবুবুর রহমান, মৃদুল সেন, সৈয়দ নাঈম, রুবায়েত জামিল আহমদ, আনসার আহমদ, ফাহিম রুবেল, ইমলাক, ইয়াসির, রুবাইয়াত, রাইতসহ জেলরোড শাখা আওয়ামী সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।