সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এখনও সিলেটের রাজপথ দিয়ে হেঁটে গেলে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের কাজের নিদর্শন দেখা যায়। কিন্তু বর্তমান সরকার সিলেটে একটিও নতুন কাজের নিদর্শন দেখাতে পারবেনা। তাই আওয়ামী লীগ সরকার নির্বাচনকে ভয় পেয়ে বিএনপি প্রার্থীদের পোষ্টার ছেঁড়া সহ নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গণতন্ত্র পুনরূদ্ধার করতে ৩০ ডিসেম্বর নির্র্বাচনে ফাইনাল যুদ্ধের জন্য তৈরী হতে হবে।
তিনি শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চালিবন্দরে ১৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় একথাগুলো বলেন।
১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের সভাপতিত্বে এবং জিয়াউর রহমান দিপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুস সালাম বাচ্চু, এডভোকেট আব্দুল বাছিত চৌধুরী, আলী হায়দার চৌধুরী, জাহাঙ্গীর আহমদ, আনা মিয়া, আব্দুল হাসিম জাকারিয়া, আমির আলী, সৈয়দ রেজাউল করিম আলো, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর খান, কয়েছ বখত, শ্রমিক নেতা মিজান, ইসমাইল মিয়া, সুদ্বীপ দেব, আলী আকবর রাজন, জমজম বাদশা, আরাফাত, মুক্তো খান, সাজ্জাদ আহমদ, হুমায়ূন বক্স মিতু প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper