মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। দিসবটি উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে দলটি।
রবিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরশহরে বিশাল বিজয় র্যালি বের করা হয়।
এতে নেতৃত্ব দেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।
র্যালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে যোগ দেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া র্যালিতে অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের সদস্যরা।
র্যালিটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরের আহমদ ম্যানশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এসময় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, নিমার আলী, সহ-সভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক ঝুনু, উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, কাউন্সিলর জেহিন সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছালেহ আহমদ জুয়েল, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নোমান আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Sylhetnewsbd Online News Paper