বিজয় দিবসে ব্লাড ডোনেট ক্লাব বড়লেখা প্রায় ৪’শ মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে ব্লাড ডোনেট ক্লাব বড়লেখা শাখা বিনামূল্যে প্রায় ৪’শ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে।

১৬ই ডিসেম্বর রবিবার ব্লাড ডোনেট ক্লাবের প্রতি শাখা এ কর্মসূচি পালন করেছে।

এ উপলক্ষে রবিবার দুপুরে বড়লেখা পৌরসুপার মার্কেটের সামনে ব্লাড ডোনেট ক্লাব বড়লেখা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জামির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ তাজ উদ্দিন, বদর উদ্দিন, বদরুল ইসলাম, সংগঠনের সদস্য কামরুল ইসলাম, জুবের আহমদ, রেজাউল হক, ইব্রাহিম, কমল দেব, নূরুল হাসান, মামুনুর রশিদ, সাইদুল, জয়, রিমা রহমান, রোকশানা আক্তার, তারিন বেগম, রিমা আক্তার, আশিষ দাস, সুহেল, জামিল, নজরুল ইসলাম, মুসলিম উদ্দিন, আতিক রহমান, পারভেজ মাসুদ প্রমুখ।

সিলেট নিউজ বিডি ডট কম, মস্তফা উদ্দিন,বড়লেখা,সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ