নৌকার সমর্থনে সেলিনা মোমেনের গনসংযোগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেনের সমর্থনে নগরীর ২৪নং ওয়ার্ডে মোমেন পত্নী সেলিনা মোমেন গণসংযোগ করেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, বর্তমানে সে দেশের সাথে তাল মিলিয়ে চলতে চায় বিশ্ব। বাংলাদেশ এখন উন্নয়নের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের এক সভায় বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে দেশের মানুষ বলেছিলো- আমরা উন্নত রাষ্ট্র চাইনা, একটি সোনার বাংলাদেশ উপহার চাই। যে পাকিস্তান আমাদের স্বাধীনতা দেয়নি, আজ সে দেশ আমাদের মতো হতে চায়। বিশ্বের বুকে পাকিস্তানের মতো আরো অনেক দেশ রয়েছে যারা আমাদের সোনার বাংলার মতো রূপ নিতে চায়। এ গৌরব অর্জন করা একমাত্র সম্ভব হয়েছে আওয়ামী লীগের দ্বারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেত্রী শিপা বেগম সুপা, হেলেন আক্তার, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, ২৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি কাজিবুল ইসলাম, যুবলীগ নেতা মুমিনুল ইসলাম মুমিন, কামরুল হাসান, ছাত্রলীগ নেতা রিফাত আহমেদ, আকবর হোসেন অপু, আনোয়ারুজ্জান মইজ্জা, আল আমিন, শেখ তারেক, সানি খান, সাফাত প্রমুখ।