ছাতকে ভাতগাঁও ইউপিতে নৌকার সমর্থনে সভা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের আ’লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর নৌকার সমর্থনে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মুসলিম উদ্দিনের পরিচালনা কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হারুনুর রশিদ, হাজী আবদুন নুর, সাবেক ইউপি সদস্য নুর মিয়া, কামাল মিয়া, আওয়ামী লীগ নেতা মামুন মিয়া, আব্দুল হামিদ, দিলু মিয়া, দুদু মিয়া, ফিরুজ মিয়া, আসক আলি, আমরু মিয়া, আব্দুর রহমান, তছির আলী, গয়াছ মিয়া, আব্দুস সামাদ, ইউপি আওয়ামী লীগের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি ইমামুল ইসলাম রানা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড সদস্য শাজিল হোসেন বাবুল, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাজুর মেম্বার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর, ইউপি যুবলীগ নেতা কয়েছ আহমদ, ভাতগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক কাওসার আহমদ, ছাত্রলীগ নেতা আবদুল মুমিন, আব্দুল গফুর, মতিউর রহমান, সফিকুল ইসলাম, আমিনুর রহমান, আব্দুল আলিম, নুনু মিয়া, কিয়াম উদ্দিন, দুলু মিয়া, বাবুল মিয়া, হাছিন মিয়া, ফারকুল, লিলু মিয়া, টিটন মিয়া, যুবলীগ নেতা, সেবু মিয়া, আবুল কাসেম, নজির মিয়া, সালেহ আহমদ, আব্দুল তারিফ, আনামুল হক, লিবন মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা আইয়ুব আলী ও সুহেল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, ভাতগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা মাহমদ হোসেন।