নৌকা বিজয়ের লক্ষে মধ্যনগরে বিশাল জনসভা

আহম্মদ কবিরঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সুনামগঞ্জ মধ্যনগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঐক্যবদ্ধ হয়ে মধ্যনগর থানা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। (২৬শে ডিসেম্ব) বুধবার বিকেলে মধ্যনগর বাজার শহীদ মিনার প্রাঙ্গণে এ জনসভা হয়।

মধ্যনগর থানা আওয়ামী যুবলীগের সভাপতি মুস্তাক আহমেদ এর সঞ্চালনায়,বাবু নিপেন্দ্র রায়ের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উন্নয়নের রুপকার খ্যাত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,

বাংলাদেশ কৃষকলীগ সুনামগঞ্জ জেলা শাখার নেতা করুনা সিন্ধু বাবুল, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,সুনামগঞ্জ জেলা আওয়ামীগের অন্যতম নেতা বীর মক্তিযুদ্ধা এডভোকেট বড় ভাই আলী আমজদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নান্টু রায়,সুনামগঞ্জ জেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন,সুনামগঞ্জ-১সাবেক সংসদ সদস্য বদরুজ্জুদা আহমেদ সোজা,বিএনপি হতে যোগদানকৃত বিকল্পধারার নেতা ডাঃরফিক চৌধুরী,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান,মধ্যনগর থানা আওয়ামীলীগের আহবায়ক গিয়াস উদ্দিন নুরী, মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় সরকার,আওয়ামীলীগ নেতা শামীম আহমেদ,চামারদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খসরুজ্জামান বাবুল,মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক পরিতোষ সরকার,মধ্যনগর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন, মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য জহিরুল হক,মধ্যনগর থানা আওয়ামীলীগের সদস্য ও মধ্যনগর বনিক সমিতির সভাপতি অমরেশ বাবু,মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য আব্দুর শহীদ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন মধ্যনগর থানা শাখার আহবায়ক মোহাম্মদ আলী হোসেন, মধ্যনগর থানা আওয়ামীলীগের অন্যতম নেতা ও ইউপি সদস্য কামাল,উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।নির্বাচনী এই বিশাল জনসভার পুর্বে চাপাইতি সহ মধ্যনগর থানার বিভিন্ন স্থান হতে আশা নেতাকর্মীদের হাজার হাজার জনতার নৌকার স্লোগানে মুখরিত মধ্যনগর বাজার।