বড়লেখায় নৌকার সমর্থনে মহিলা আওয়ামীলীগ সমাবেশ

মস্তফা উদ্দিন,বড়লেখা : একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার সমর্থনে বড়লেখা উপজেলা মহিলা আওয়ামীলীগ মহিলা সমাবেশে করেছে।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের আওয়ামীলীগ প্রার্থী হুইপ শাহাব উদ্দিনকে বিজয়ী করতে ২৬ (ডিসেম্বর) বুধবার সানাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সামাবেশে মহিলা লীগের সভাপতি হুইপ পত্নী শিরিন আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদিকা প্রভাষক ফারজানা আক্তার রুনির সন্চালনায় প্রধান অতিথি বক্ত্যব দেন হুইপ শাহাব উদ্দিন।
তিনি বক্ত্যবে বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নে এগিয়ে যায়। গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মহিলাদের,মাতৃত্ব কালীন ভাতা,বয়সক ভাতা,বিদ্যুৎ, যোগাযোগ, দরিদ্র, অসহায় ও অসচ্ছল মানুষের বিশেষ করে মহিলাদের ভাগ্যের যে উন্নয়ন হয়েছে। তা অব্যাহত রাখতে হলে আগামি ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারও বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট দিতে তিনি মা-বোনদের প্রতি উদাত্ত্ব আহবান জানান।

মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, ডা. ফয়েজ আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা কফিল উদ্দিন, জেলা পরিষদ সদস্য শহীদুল আলম শিমুল, সংরক্ষিত মহিলা সদস্যা জুবেদা ইকবাল, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি রোকশানা বেগম, মহিলা লীগের নেত্রী রায়না বেগম, রোকেয়া বেগম, খাসিয়া মহিলা নেত্রী তামলিমন বারে, শ্রীমতি গীতা বাউরি, হুইপ পুত্র লন্ডন প্রবাসী জাকির হোসেন ঝুমন, সঞ্চিতা দাস, শিখা রানি দাস প্রমুখ।