মস্তফা উদ্দিন, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সারাদেশের ন্যায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১জানুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে, অনুষ্ঠান করে বই বিতরণ শুরু করেন কর্তৃপক্ষ। প্রথম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সবার হাতেই নতুন বই।
চার রঙের ও আকর্ষণীয় মলাটে বই পেয়ে খুশিতে শিশুরা কবিতা ও গল্প পড়া শুরু করে দিয়েছে স্কুলের মাঠে।
সকাল ১১ ঘটিকায় পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয়,পি সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, সিংহ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিস্ঠানে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান সুহেব আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, প্রমুখ।
একি সময়ে উপজেলার দাসের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও শিশু বরণ উৎসব অনুষ্টিত হয়। এসময় অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুমিন আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল চন্দ্রর দাস,অবিভাবক সদ্স্য আজিজুল ইসলাম ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্হিত ছিলেন।

Sylhetnewsbd Online News Paper