আহম্মদ কবিরঃ সুনামগঞ্জ-১ তাহিরপুর,জামাগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর আসনে,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী হাওর বন্ধু উন্নয়নের রূপকার খ্যাত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন কে বিজয়ী করায় মধ্যনগর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ছেন মোয়াজ্জেম হোসেন রতনের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক,মধ্যনগর থানা আওয়ামী লীগের অন্যতম নেতা শফিকুল ইসলাম (শফিক) ।
তিনি আজ (১ই,জানুয়ারি)ইংরেজি নববর্ষের প্রথমদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা উপজেলা সহ সুনামগঞ্জ -১ ভোটার, সমর্থক ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সুনামগঞ্জ-১আসনের উন্নয়নের দিকে এগিয়ে নিতে তাদের সহযোগিতা কামনা করেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের আস্থা-বিশ্বাস রয়েছে। মানুষ এখনো আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে চায়। তাই তারা বিএনপির নাশকতা উপেক্ষা করেও ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।এবং তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃতির ভরপুর সুনামগঞ্জ-১ আসনের বগত নির্বাচনের চেয়েও রেকর্ড পরিমান
ভোটে ভোটের ব্যবধানে বিজয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাওর বন্ধু উন্নয়নের রুপকার খ্যাত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ১ লাখ ৯৬ হাজার ৩১৭ ভোটের ব্যবধানে জয় লাভ করে সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনের সবকয়টা কেন্দ্রে নৌকা প্রতীকের ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন পেয়েছেন ২ লাখ৫৩ হাজার ৯১৭ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী নজির হোসেন পেয়েছেন ৫৭ হাজার৫৪৬ ভোট।
Sylhetnewsbd Online News Paper