জিনিয়াস একাডেমী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

মস্তফা উদ্দিন: বড়লেখা উপজেলার দাসের বাজার জিনিয়াস একাডেমী সারাদেশের ন্যায় প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুল দিয়েছে।

নতুন শ্রেণীর নতুন বই পেয়ে আনন্দে উল্লসিত শিক্ষার্থীরা

মঙ্গলবার (১জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান করে বই বিতরণ শুরু করে কর্তৃপক্ষ। প্রথম শ্রেণী থেকে শুরু করে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
আকর্ষণীয় রঙ্গিন মলাটের বই পেয়ে আনন্দে উল্লাসিত শিশুরা।

এসময় অত্র প্রতিস্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মো.জিয়াউর রহমান,সচিব মো.ফয়ছল আহমদ,অধ্যক্ষ মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম মজনু, অনুপম দেব,সদস্য মো. নজরুল ইসলাম,ডাঃ রাধা কান্ত চক্রবর্তী, জয়দাস সহ শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবক বৃন্দ উপস্তিত ছিলেন।