১৩ই জানুয়ারি লালবাজারে মৎস্য মেলা

সিলেট নিউজ বিডি ডেস্ক: আবহমান বাংলার চির ঐতিহ্যে লালিত পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেট নগরীর লালবাজারে মৎস্য মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ১৩-১৪ ও ১৫ জানুয়ারি ৩দিন ব্যাপী এই মৎস্য মেলা অনুষ্ঠিত হবে। আকর্ষনীয় এই মৎস্য মেলায় থাকবে দেশি-বিদেশী ছোট বড় বিভিন্ন প্রজাতির হরেকরকম মাছের সমাহার। মৎস্য মেলাকে সফল ও সার্থক করে তুলতে সিলেট নগরবাসী সহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ।
১৩ জানুয়ারি বেলা দেড়টায় মৎস্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মৎস্য মেলায় সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন মেলা আয়োজক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি