মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কে জাতীয় প্রতীক উপহার দেন ইউএনও

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা তাহিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামকে জাতীয় প্রতীক উপহার দিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।০৯ই,জানুয়ারী বুধবার তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উনার কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে আলাপচারিতার একপর্যায়ে নিজের ব্যবহারের জাতীয় প্রতীকটি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে উপহার স্বরুপ উনার গায়ে পড়িয়ে দেন ।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমীর আলীসহ সাত আটজন মুক্তিযোদ্ধা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন (সিএন আরএস) প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাত,(আই,ইউ,সি,এন) প্রকল্প উন্নয়ন কর্মী মেহেদি হাসান, টাংগুয়ার হাওর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মনির তালুকদার,টাংগুয়ার হাওর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক, সাংবাদিক আহম্মদ কবির প্রমুখ।