বালাগঞ্জে এম.এ ট্রাস্ট’র উদ্যোগে ৫ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ‘হাজী মকদ্দছ আলী এন্ড আহমদ আলী ট্রাস্ট’ (এম.এ ট্রাস্ট)’র উদ্যোগে ৫ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুরস্থ প্রয়াত হাজী মকদ্দছ আলী মেম্বারের বাড়িতে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এম এ ট্রাস্টের চেয়ারম্যান আজমল আলী আনা।

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিক মো. দুদু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া, ফরিদ উদ্দিন, আমেরিকা প্রবাসী ওয়ারিছ আহমদ, এম এ ট্রাস্টের সাধারণ সম্পাদক কয়েস আহমদ কয়েস, সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন, সমাজকর্মী সৈদুর রহমান, অলিউর রহমান সুজন, হাসান আহমদ, ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার তান্নি, সিনিয়র কাউন্সিলার মুজাম্মিল হোসেন, কাউন্সিলার রুমানা বেগম, মো. রুবেল মিয়া, রুমি বেগম, জাহাঙ্গীর হোসেন, শামীম আহমদ প্রমুখ।

ওসমানীনগর উপজেলার তাজপুর ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগীতায় দিনব্যাপী চক্ষু শিবির চলাকালে প্রায় সাড়ে ৫’শ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া ৩০জন জটিল চক্ষুরোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

এম এ ট্রাস্টের চেয়ারম্যান আজমল আলী আনা বলেন, ‘হাজী মকদ্দছ আলী এন্ড আহমদ আলী ট্রাস্ট’ (এম.এ ট্রাস্ট)’র উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবার ক্যাম্প এর মাধ্যমে গরিব ও প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষকে চক্ষু সেবা দেয়া হচ্ছে। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করছে। সাধারণ মানুষকে সেবা দিতে পেরে ও অন্ধত্ব নিবারণে ভূমিকা রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ইতিমধ্যে প্রায় ৫ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আগামীতেও অন্ধত্ব নিবারণে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ্‌।

এর আগে সকালে চক্ষুশিবির উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল হাই উমরপুরী। সবশেষে শিরণী বিতরণী অনুষ্ঠিত হয়।