নিউজ ডেস্ক :
ওসমানীনগর উপজেলা বাসীর সেবা করতে চান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর শিকদারের ছেলে যুক্তরাজ্য যুবলীগ নেতা, তরুণ সংগঠক ও সমাজসেবী শরীফ সুমন।তিনি ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছেন।
রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে চান,প্রধানমন্ত্রীর উন্নয়নে শরীক হতে চান। তাই এলাকার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হতে চান শরীফ সুমন।
এ ব্যাপারে তিনি বলেন, দীর্ঘ দিন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সংম্পৃক্ত রয়েছি। দেশের উন্নয়ন সাদন করছে আওয়ামীলীগ সরকার। তাই সরকারের সাথে থেকে উপজলার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্য আমাকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনিত করা হলে আমি সাধারণ মানুষের পাশে থেক কাজ করবো।
যদিও দেশের প্রতিটি উপজেলার সাথে একই সময়ে ওসমানীনগর উপজেলা নীর্বাচন অনুষ্টিত হবেনা তবুও তিনি উপজেলার সর্বস্তরের ভোটার ও জনসাধারণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
Sylhetnewsbd Online News Paper