ওসমানীনগরে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক :
সিলেটের ওসমানীনগর উপজেলায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার জেনারেল আতাউল গণী ওসমানীর বাড়িতে স্থানীয় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের  মধ্যে  এসব কম্বল বিতরণ করা হয়।
তানভীর ওসমানীর উদ্যেগে এবং ভিত্তবানদের আর্থীক সহযোগিতায় কম্বল বিতরণ কালে ইয়াকুতুল গণী ওসমানী টিটুর সভাপতিত্বে ও মানবাধিকার কমিশন ওসমানীনগর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল এহসানে’র পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত বক্তারা বলেন , তানভীর ওসমানী এবং তার সহযোগীরা স্থানীয় অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় যে ভাবে এগিয়ে এসেছেন সবাই এগিয়ে আসলে শীতার্থ ব্যাক্তিদের কষ্ট অনেকটা লাঘব হওয়া সম্ভব।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন , দয়ামীর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মখদ্দছ আলী ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার কাজী সাদ উদ্দিন , মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আর্জু মিয়া , যুক্তরাজ্যে প্রবাসী সাদিক আলী , মিজানুর রহমান , সেবুল আহমদ ,জাকির হুসাইন , নুরুল হক , আখতার হুসেন, রিয়াদ ওসমানী প্রমূখ।