সিলেট নিউজ বিডি নিজস্ব প্রতিবেদক,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহাবাজপুর রোডে (নিমাইরপুল) নামক এলাকায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রিপন উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের জান মোহাম্মদ খানের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
২২ (জানুয়ারী) মঙ্গলবার রাত ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাক্টরটির চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টরটি আটক করেছেন।
স্থানীয় ও ভিবিন্ন সূত্রে জানা গেছে, রাতে রিপন আহমদ বড়লেখা পৌরশহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।
পৌরশহরের উত্তর চৌমুহনী (নিমাইরপুল) এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎস তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে রিপন মারা যান।
বড়লেখা থানার ডিউটি অফিসার (এএসআই) তরুণ মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ থানায় আনা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper