ছাতক প্রতিনিধিঃ ছাতকে পুলিশের এক অভিযানে ৮জুয়ারীকে আটকের পর সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের জেল-হাজাতে পাঠানো হয়। সোমবার রাত সাড়ে ৯টায় জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের নাইওর আলীর বাড়ী থেকে জুয়ার আসর থেকে আটক করা হয়। আটককৃতরা হলো জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের আশ্রব আলীর পুত্র মুকিত আলী (২৮), হারিছ আলীর পুত্র আব্দুল কয়েছ (২৮), আনোয়ার আলীর পুত্র সুজন মিয়া (২৬), হায়দার আলীর পুত্র আমজাদ আলী (২৪), মদরিছ আলীর পুত্র ওদুদ মিয়া (২০) আনোয়ার আলীর পুত্র নাইওয়র আলী।
Sylhetnewsbd Online News Paper