বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার রাতে দুবাই প্রবাসীর বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পাকার তৈরি চারটি কক্ষ ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই।অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।
২২ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পূর্ব-হাতলিয়া গ্রামের দুবাই প্রবাসী মফিজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রবাসীর চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হতেপারে। তবে ভুক্তভোগী প্রবাসী পরিবারের দাবী পূর্বশত্রুতার জেরে কেউ আগুন ধরিয়ে দিতে পারে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই উপজেলা চেয়ারম্যান এবং থানার ওসি মো. ইয়াছিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পূর্ব-হাতলিয়া গ্রামের দুবাই প্রবাসি মফিজ মিয়ার বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ন’টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এসময় বাড়িতে কেউ ছিলেন না। মুহুর্তেই প্রবাসীর চারটি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা দেখে এগিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর আগেই মালামালসহ বাড়ির চারটি কক্ষ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রবাসি মফিজ মিয়ার চাচাতো ভাই আব্দুল লতিফ জানান, অগ্নিকান্ডে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে কেউ এ ঘটনাটি ঘটাতে পারে।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ বুধবার (২৩ জানুয়ারি) বলেন, ঘটনার সময় ওই বাড়িতে কেউই ছিলেন না। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাড়ির চারটি কক্ষ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
Sylhetnewsbd Online News Paper