সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেছেন, এমন একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, মেয়েরা এখন পড়ালেখার পাশাপাশি খেলাধূলাসহ বিভিন্ন ক্ষেত্রে বড় অবদান রাখছে। মনকে সতেজ, কর্মচঞ্চল ও উদ্দীপিত করতে খেলাধুলার পাশাপাশি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজেকে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তোল। তোমরা প্রতিভার বিকাশ ঘটিয়ে জটিল পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করে চলার উপযোগী হয়ে গড়ে ওঠো, তোমরাই পারবে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে।
তিনি ২৩ জানুয়ারি বুধবার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বার্ষিক ক্রীড়া উদ্যাপন পরিষদের সভাপতি ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আসলাম উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) হেপী বেগম, সিলেট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নাজমা বেগম, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক খায়রুন্নেছা খাতুন, প্রাক্তন প্রধান শিক্ষক নুরুন্নাহার চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক সুজাতা গুপ্তা।
উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) মমতাজ বেগম, সহকারি প্রধান শিক্ষক (দিবা) নুসরাত বেগম। সহকারি শিক্ষক কোহেলী রানী রায়ের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বার্ষিক ক্রীড়া উদযাপন পরিষদের সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার।
Sylhetnewsbd Online News Paper