বড়লেখা চান্দগ্রাম থেকে ৩৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার চান্দগ্রাম থেকে বুধবার রাতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুহেল মিয়া (৩২) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃত সুহেল মিয়া মোহনগন্জ উপজেলার মোহনগন্জ (টেঙ্গীপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন ধরে উপজেলার চান্দগ্রামের কলা মিয়া কলনীতে বসবাস করে আসছে।

২৩ জানুয়ারী বুধবার রাতে স্হানীয়দের সহায়াতায় নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম চৌমুহনী মসজিদ এলাকা তেকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দগ্রামের চৌমুহনী মসজিদ এলাকায় সন্দেহ জনক ঘুরতে দেখে পুলিশ কে খবর দিলে স্হানীয় দের সহায়াতায় এসআই জাহাঙ্গীর আলম তাকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুহেল মিয়া জানিয়েছে, সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্হানীয় ইয়াবা ব্যবসায়ী তার মাধ্যমে বিভিন্ন পরিবহন ও লোকজনের কাছে ইয়াবা পাঠায়। সে ইয়াবাগুলো খুছরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিত।

বড়লেখা থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর আলম বলেন গ্রেফতার কৃত সুহেল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে,তার তথ্য অনুযায়ী স্হানীয় ইয়াবা ব্যবসায়ী গডফাদার দের গ্রেফতারের চেষ্টা চলছে।অামি তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করেছি।