তাহিরপুর পাটলাই নদীতে নৌজট কে কেন্দ্র করে অবাধে চলছে কয়লা চোরাই

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর পাটলাই নদীতে নাব্যতা সংকটের কারণে নৌকা চলাচল প্রায় বন্ধ, চড়ম ভোগান্তির শিকার হচ্ছে কয়লা পরিবহনকারী ও জনসাধারণ।
সুরমা নদীর একটি শাখা এই পাটলাই নদী। ট্যাকেরঘাট নতুন বাজার হয়ে সুলেমানপুরের পাশদিয়ে গজারিয়া সুরমা নদীতে মিলিত হয়েছে এই নদী। প্রতিদিন কয়লা,চুনাপাথর ও বিভিন্ন মালামাল এবং যাত্রীবাহী নৌকা সহ শত শত নৌকা চলাচল করে এই নদী পথে, বরাবরেরমত বিগত কয়েকদিন ধরে পাটলাই নদীতে নাব্যতা সংকটে নৌ চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা, প্রতিদিন নৌজট লেগেই থাকে এই নৌপথে।

এলাকাবাসীর তথ্যমতে জানাযায় স্থানীয় একাধিক অসাধু একটি চক্র নৌজট কে কেন্দ্র করে কয়লা চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হয়ে পড়েছে। এই চক্রটি প্রতিরাত্রেই নৌজটে থাকা কয়লা বুঝাই নৌকা হতে কয়লা চুরি করে কেয়ারিং এর নৌকা লোডিং করে,শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪/৫জন চোরাই কয়লা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।

স্থানীয়রা জানান চোরাই কয়লা ব্যবসায়ীরা সেন্টিগ্রেড এর মাধ্যমে বড়ছরা, চারাগাও,ও বাগলী শুল্কষ্টেশন পরিবহনকারী কয়লা পরিবহন শ্রমিকদের চোরাই কয়লা ও সুলেমানপুর নৌজটের আটকেপড়া কয়লা পরিবহনকারী বলগ্রেড হতে চোরাইকৃত কয়লা ক্রয় করে, বৈধ কয়লা সরবরাহকারীদের ম্যানিপাশ ও চালান সংগ্রহ করে, দলীয় প্রভাব কাটিয়ে অবৈধ কয়লা কে বৈধ বানিয়ে কলমাকান্দা সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রেরণ করছে।

আজ (২৪,জানুয়ারি) গোপন সুত্রে সংবাদ পেয়ে সরেজমিনে দেখা যায় আনুমানিক রাত ৩টার দিকে পাটলাই নদীপথে কয়লা বুজাই করে একটি নৌকা সুলেমানপুর হতে শ্রীপুর এর দিকে যাচ্ছে এবং অন্য একটি নৌকা এই কয়লা বুঝাই নৌকাকে ধাওয়া করছে।

এ ব্যপারে তাহিরপুর থানা ইন-চার্জ ওসি নন্দন কান্তি দর এর কাছে জানতে চাইলে উনি বলেন আমি রাত্রে কয়লা চুরি হওয়ার বিষটি আমার জানা নেই, আমারদের লোক সকাল হতে বিকাল পর্যন্ত থাকে, তবে এই বিষটি আমি দেখব.