মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নে বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পাকার তৈরি ৭টি কক্ষ,নগদ টাকা ও স্বর্ণ সহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ন পুড়ে ছাই হয়ে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২৫জানুয়ারী শুক্রবার দুপুর ২ঘটিকার সময় উপজেলার দাসের বাজার ইউপির পন্চিম সুড়িকান্দি (খলাকান্দি) গ্রামের উমান প্রবাসী কাদির মিয়ার বাড়ির তিনটি পরিবারে বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে ও বিধবা ফাতেমা বেগমের ৩টি ময়না মিয়ার ২টি উমান প্রবাসী কাদির মিয়ার ২টি
বসতঘর ও অন্যান্য আসবাবপত্র সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে শুক্রবার দুপুর ২ঘটিকার সময় এই অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।খাদিজা বেগম (১৩) ঘরের উপর দিয়ে ধুয়া উড়তে দেখে চিৎকার করলে বাড়িতে থাকা বিধবা মহিলা ফাতেমা বেগম ও খাদিজার মা রেশমী বেগম ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে আর ঘরে ভিতরে প্রবেশ করতে পারেন নি, মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চড়ীয়ে পড়ে বসত ঘরের ৭টি কক্ষে। এসময় বাড়িতে কোন পুরুষ ছিলেন না।শুক্রবার হওয়া প্রতিবেশী পুরুষরা ছিলেন নামাজে। চিৎকার ও আগুনের লেলিহান শিখা দেখে এগিয়ে আসেন প্রতিবেশীরা খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত এর আগেই মালামালসহ বাড়ির ৭টি কক্ষ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হতেপারে।
প্রতিবেশী আব্দুল রাজ্জাক বলেন অগ্নিকান্ডে অন্তত ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অসহায় বিধবা ফাতেমা বেগম ও দিন মজুর ময়না মিয়ার পরিবারের লোকজনের পরনের কাপড় ব্যতিত নগদ টাকা সহ সবহারিয়ে নিঃস্বহয়ে গেছে।
Sylhetnewsbd Online News Paper