ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীর অর্থায়নে শহীদ মিনার নির্মান

নিজস্ব প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্যে প্রবাসী মালেক আহমদ মানিক’র নিজস্ব অর্থায়নে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। চারলক্ষ টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনারের উদ্ভোদন করা হয় শনিবার (২৬ জানুয়ারী)। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ’র পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উসমানপুর ইউনিয়ন চেয়ারম্যান মইনুল আজাদ ফারুক ।

তিনি তার বক্তব্যে বলেন , মানুষের কাছে অর্থ আর ভিত্ত থাকলেই সবাই দানশীল হতে পারেন না। দান করতে হলে মন লাগে , মানিক এবং উনার পরিবারের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ে শুধু শহীদ মিনার স্থাপন নয় সমাজে বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে। তাদের দানই প্রমান করে তারা অনেক বড় মনের মানুষ।
অনুষ্টানে সংবর্ধিত মালেক আহমদ মানিক বলেন , যুক্তরাজ্যে বসবাস করলেও তারা দেশ এবং দেশের মানুষের উন্নয়নের জন্যে কাজ করতে চান। সকলের সহযোগিতা থাকলে তারা সমাজের উন্নয়নের জন্যে প্রতিনিয়ত কাজ করে যাবেন।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল , সমাজ সেবক প্রবীণ ব্যাক্তিত্ব আব্দুল মালিক , ইউপি সদস্য আলমাছ আলী , সাবেক ইউপি সদস্য মখবুল আলী , বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব , ডাঃ এমদাদুল হক চৌধুরী , আমিনুল ইসলাম প্রমূখ।