সিলেট নিউজ বিডি ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড সংগীত শিল্পী শাফিন আহমেদ।
বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল শুনানি শেষে তার প্রার্থিতার আবেদন মঞ্জুর করা হয়। তবে নির্বাচন কমিশন বা সংক্ষুব্ধ কেউ চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
ঋণ খেলাপির অভিযোগে শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি।
শাফিন আহমেদ বলেন, আমার ব্যাংক হিসাব ক্লিয়ার ছিল। তারপরেও আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোটে এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন এই শিল্পী।
Sylhetnewsbd Online News Paper