সিলেট নিউজ বিডি ডেস্কঃ শহরতলীর উত্তর বালুচরের জোনাকী এলাকা থেকে একাধিক মামলার আসামী তারেক আহমদকে (৩০) গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ।
গ্রেফতার তারেক সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দনগরের মৃত নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থানায় ৫টি এবং সিলেট মহানগর পুলিশের দুই থানায় তিনটি মামলা রয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারেককে গ্রেফতার করা হয়েছে।
সুনামগঞ্জের ছাতক থানায় দায়েরকৃত মামলায় পরোয়ানা থাকায় তাকে সেই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper