“এক ব্যাগ রক্ত সে তো অমূল্য রতন,বাঁচাতে সাহায্য করে একটা জীবন”

সিলেট নিউজ বিডি ডেস্কঃ “এক ব্যাগ রক্ত সে তো অমূল্য রতন, বাঁচাতে সাহায্য করে একটা জীবন” এই স্লোগানকে সামনে রেখে পালিত হল চান্দ মোহাম্মদ নাজির মোহাম্মদ বহুমুখী কল্যাণ সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ৮ই ফ্রেব্রুয়ারী শুক্রবার সুমামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি গ্রামে বেলা ২ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মওদুদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা: মোঃ আবু সালেহ খান, কমল পদ পাল ও আবু সায়িদ মাহতাব ঊদ্দিন প্রমুখ।