বিএনপি নেতা বেলায়েত হোসেন চৌধুরী শাহীন আর নেই

সিলেট নিউজ বিডি ডেস্কঃ কুলাউরা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন চৌধুরী শাহীন আর নেই। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজেউন)
তিনি ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, সদ্য কারামুক্ত প্রবীণ রাজনীতিবিদ বেলায়েত হোসেন চৌধুরী শাহীন কুলাউরা সদর ইউনিয়ন মিনারমহল গ্রামের বাসিন্দা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর চাচাতো ভাই।

তার মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং কুলাউড়া মৌলভিবাজার ২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর সহ অত্র ইউনিয়নের সকল চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ গভীর শুক প্রকাশ করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

২৯ তারিখ বিকাল ৫ ঘটিকার সময় নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করে ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে স্ত্রী ও তিন মেয়ে সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন তিনি।