সিলেট নিউজ বিডি ডেস্কঃ আইন বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সংগঠন “ল’ স্টুডেন্ট এসোসিয়েশন, সিলেট” এর উদ্যোগে বার্ষিক বনভোজন সম্পন্ন করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার সকাল ১০ টায় সিলেট খাদিম নগর জাতীয় উদ্যানে বনভোজন সম্পন্ন করেন। দিনব্যাপী খাদিম নগর জাতীয় উদ্যানের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সংঠনের সদস্যরা আনন্দে মেতে উঠেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন তালুকদার, সহ সভাপতি রাজিব পাল, সাহেদ আহমদ, মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ দীপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উজ্জ্বল আহমেদ, সদস্য জিল্লুর রহমান, রায়হানুর রহমান, ইমাদ আহমেদ চৌঃ অপু চৌ: সন্দীপ চন্দ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper