টাংগুয়ার হাওরে অভিযানে দুই লক্ষাধিক টাকা অবৈধ জাল জব্দ

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত মা মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরে বিশেষ অভিযান চালিয়ে ২টা চোহন্দাজাল,২টা কোণাজাল,১টা লাঠিজাল আটক করা হয়।
শুক্রবার (১৫ই,ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কৌশলগত ভাবে,সকাল থেকে বিকাল পর্যন্ত টাংগুয়ার হাওর মাছের অভয়ারণ্যে আলমের দোয়ার ও পাঠলাই নদীতে অভিযান চালিয়ে ২টি বড় কোণাজাল এবং টাংগুয়ার হাওর গোলাবড়ি আনসার ক্যাম্প সংলগ্ন নজরখালী খালে ১ লাটিজাল এছাড়াও টাংগুয়ার হাওরের রৌয়া রুপাবুই বিলে অভিযান চালিয়ে ২টা চৌহন্দা জাল আটক করেন, ।টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ্র।জাল গুলোর আনুমানিক মুল্য ২লক্ষাধিক টাকা ।
স্থানীয় একাধিক ব্যাক্তির তথ্যমতে জানা যায়,এক্সিউটিব ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ্র,পূর্বেও উনি উনার কৌশল কে কাজে লাগিয়ে রেকর্ড পরিমান অবৈধ মৎস্য আহরণের সরঞ্জামাদি আটক করেছিলেন।তারা আর বলেন এমন অভিযান হাওরে চলমান গতিতে থাকলে হাওরে অবৈধ ভাবে মাছ ধরার সুযোগ পাবেনা অবৈধ মৎস্য শিকারীরা।
এলাকাবাসীর অভিযোগ রয়েছে, টাংগুয়ার হাওর দায়িত্বে থাকা কিছু আসনার ও নৌকারমাঝি, টাকার বিনিময়ে স্থানীয় জেলেদের মাছ ধরার সুযোগ করে দেয়।