সিলেট নিউজ বিডি ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃর্ত্যু ঘটেছে বলে জানা যায়। স্থানীয় সময় ১১ ফেব্রুয়ারি সোমবার দেশটির সারজা এলাকায় জুবেল আলী নামক একটি রাস্তার পাশে তার লাশ উদ্ধার করে সেই দেশের পুলিশ।
জানা যায়, মো:সুমন আহমদ(২২) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাঁতগাঁও ইউনিয়নের আনুজানী গ্রামের মো: সমুজ আলীর ছেলে।
প্রায় ১ মাস আগে সংযুক্ত আরব আমিরাতে বেড়াতে যান সুমন আহমদ। বর্তমানে রাশিদিয়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে তাঁর লাশ।
পুলিশের তদন্ত শেষ হলে দূতাবাসের সহায়তায় লাশ দেশে পরিবার-পরিজনদের কাছে পাঠানো হবে বলে জানা গেলেও কি কারনে মৃর্ত্যু ঘটেছে তা জানা যায়নি।
Sylhetnewsbd Online News Paper