সিলেটে গ্যাস সেবার দাবীতে সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট বিভাগের প্রত্যেক গ্রামে-গঞ্জে গ্যাস পৌঁছে দেয়ার দাবীতে সিলেট বিভাগ গণদাবী পরিষদের সিলেট মহানগর শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩টায় নগরীর সোবহানীঘাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এ তাফাদার রুহেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট বিভাগ প্রতিষ্ঠা, সিলেটে মাধ্যমিক শিÿাবোর্ড প্রতিষ্ঠা, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবীতে সিলেট বিভাগ গণদাবী পরিষদ অতীতে আন্দোলন করে সফল হয়েছে। বর্তমানে সিলেট অঞ্চলের গ্যাস থেকে সিলেটবাসী বঞ্চিত। সিলেটের গ্যাস প্রথমে সিলেটের প্রতিটি গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে আমরা সরকারের প্রতি দাবী জানাচ্ছি। এছাড়া সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজকে ঝুলন্ত সেতুতে রুপান্তর করা এখন সময়ের দাবী।
মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন কামালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দÿিণ সুরমা উপজেলা শাখার সভাপতি ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সহ-সভাপতি মো. পংকি মিয়া জালালী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. কয়ছর আলী, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আলেক মিয়া, মহানগরের সহ-সাধারণ সম্পাদক সরোজ ভট্টাচার্য, মো. লায়েক মিয়া ও গাজী মো. জামিল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সুমন ইসলাম, মো. রাজু আহমদ, অর্থ সম্পাদক মো. রাজা মিয়া, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, মো. কামরুল ইসলাম, চালিবন্দর শাখার সম্পাদক মো. আলাউদ্দিন, মো. আবু তাহের খান, মো. সাজু মিয়া, আব্দুল রব, মো. জালাল মিয়া, আবু সুফিয়ান, মো. খলিল মিয়া, মো. ইব্রাহীম, কাজী মাসুদ আহমদ প্রমুখ। সভা শেষে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম আলহাজ্ব মো. তুরন মিয়াসহ সংগঠনের মরহুম সাবেক নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. কয়ছর আলী।