পররাষ্ট্রমন্ত্রীর “ব্যক্তিগত সহকারী” হলেন মো.আবুল হোসেন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন মহোদয়ের “ব্যক্তিগত সহকারী” হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক “সিনিয়র সদস্য” মো.আবুল হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব “আফজাল মেহনাত আদনান” স্বাক্ষরিত এক অফিস আদেশে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জন্য অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেয়া হয়।
গত রবিবার বিকালে এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন মহোদয়ের কাছ থেকে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন আবুল হোসেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ।