নিউজিল্যান্ডের মতো দেশে সন্ত্রাসী হামলা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্কঃ নিউজিল্যান্ডের মতো সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেশে এমন সন্ত্রাসী হামলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, ক্রাইস্টচার্চের হামলায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

এ কে আবদুল মোমেন বলেন, সন্ত্রাসী তৎপরতা আগে থেকে বুঝতে পারা খুব কঠিন। যারা বলে সন্ত্রাসমুক্ত দেশ, সেসব দেশে এই দুর্ভাগ্যজনক ঘটনা প্রায়ই ঘটে থাকে। এটা খুবই দুঃখজনক। যারা মারা গেছেন তাদের জন্য সমবেদনা রইলো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌভাগ্যের বিষয় বাংলাদেশ দল মসজিদে পৌঁছার আগেই গোলাগুলিটা হয়। তাই আমাদের সব খেলোয়াড়রা বেঁচে আছেন।